আমাদের গল্প
শিশুদের ডিজিটাল আসক্তি থেকে মুক্ত করে তাদের সক্রিয় ও স্বপ্নময় ভবিষ্যৎ গড়ে তোলা—এই আমাদের অঙ্গীকার।
আমাদের লক্ষ্য
প্রতিটি শিশুকে ডিভাইসের বাইরে এনে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা। আমরা চাই শিশুরা বই পড়ুক, খেলাধুলা করুক, আর কল্পনার মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করুক—যাতে তারা গড়ে তোলে একটি সক্রিয় ও উজ্জ্বল ভবিষ্যৎ।
আমাদের দৃষ্টি
বাংলাদেশের শিশুরা যেন স্ক্রিনের বাইরে প্রকৃত জীবনকে উপভোগ করতে শেখে—দৌড়ায়, খেলে, পড়ে, গল্প করে। Kiddo Valley চায় শিশুদের হাতে তুলে দিতে এমন সব উপকরণ যা তাদের স্থির না রেখে সক্রিয় রাখে, আনন্দ দেয়, আর স্বপ্ন দেখাতে শেখায়।
আমাদের যাত্রা
Kiddo Valley শুরু হয়েছিল একটি ছোট স্বপ্ন থেকে—শিশুদের মোবাইল, ট্যাব আর গ্যাজেটের বাইরে টেনে এনে বই, খেলা, আর কল্পনার এক বিস্ময়কর জগতে নিয়ে যাওয়া। আমরা গর্বিত যে আজ আমরা হাজার হাজার পরিবারের কাছে পৌঁছাতে পেরেছি, যারা তাদের সন্তানদের জন্য সক্রিয় ও অর্থবহ সময় খুঁজে পান আমাদের মাধ্যমে।
আমাদের সংগ্রহে রয়েছে বই, গেমস, ক্রিয়েটিভ কার্যক্রম—যা শিশুদের মনন ও সৃজনশীলতায় ভিন্নতা আনে। আমরা চাই প্রতিটি শিশু যেন ডিজিটাল জগতের বাইরে প্রকৃত আনন্দ খুঁজে পায়।

অভিভাবকরা যা বলছেন
আমাদের যাত্রার সবচেয়ে বড় প্রেরণা তাদের ভালোবাসা
Sneho UH
“Alhamdulillah got the books with fast delivery and we loved it! ✨”
অভিভাবক
“আজকে বুমবুম আর মহাশূন্য বইদুটো হাতে পেলাম। বইগুলো খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমার ছেলে খুবই পছন্দ করেছে বইগুলো। অনেক ধন্যবাদ kiddoValley কে”
অভিভাবক
“আমার ছেলে অনেক খুশি।বইটা দেখে তার খুব ভালো লেগেছে। ধন্যবাদ এমন বইয়ের জন্য”
অভিভাবক
“এটা নিয়েছি,খুব সুন্দর, আরও ইউনিক কালেকশন আনার অনুরোধ,সামনে আরও নিবো ইনশাআল্লাহ”
আমাদের মূল বিশ্বাস
সক্রিয় জীবনযাত্রা
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে প্রাধান্য দেওয়া, তাদের স্থির না রেখে সদা উদ্যমী রাখা।
নিরাপদ ও মানসম্মত
শিশুদের জন্য নিরাপদ, মানসম্মত ও আনন্দদায়ক সব কিছু নিশ্চিত করা—বই হোক বা খেলার সামগ্রী।
বৈচিত্র্য ও উদ্ভাবন
শিশুদের আগ্রহ ধরে রাখতে নতুন নতুন অনন্য কালেকশন আনা।